ছাত্র-জনতা হত্যা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

১৬ জুন ২০২৬, ০৫:২৯ PM
বেলায়েত হোসেন

বেলায়েত হোসেন © সংগৃহীত

গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনকে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানা-পুলিশ। ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে সোমবার সন্ধ্যায় সদর উপজেলার বানিয়ারচালা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় বেলায়েত হোসেনকে আটক করা হয়। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে হওয়া বিভিন্ন মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন জানান, বেলায়েত হোসেন ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। এসব মামলার তদন্ত ও আইনি কার্যক্রম বর্তমানে চলমান।

তিনি আরও জানান, গ্রেপ্তার বেলায়েত হোসেনকে আদালতে সোপর্দ করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশের দাবি, মামলাগুলোর তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950