ময়মনসিংহে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক দোকান-অবৈধ স্থাপনা

১৫ জুন ২০২৬, ০৯:২৭ PM
মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও সংলগ্ন এলাকায় চলছে অবৈধ উচ্ছেদ কার্যক্রম

মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও সংলগ্ন এলাকায় চলছে অবৈধ উচ্ছেদ কার্যক্রম © টিডিসি

ময়মনসিংহ নগরীতে সিটি করপোরেশনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুর সাড়ে ১১টার দিকে নগরের মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতরে একটি চক্র অবৈধভাবে অন্তত শতাধিক দোকান নির্মাণ করে জায়গা দখল করে রেখেছিল। পাশাপাশি মাসকান্দা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশেও বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়।

অভিযানে দুপুর সাড়ে ১১টা থেকে খননযন্ত্র ব্যবহার করে কংক্রিটের অবৈধ স্থাপনাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। 

অভিযান চলাকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি বলেন, বাসস্ট্যান্ডে বাস রাখার জায়গা সংকট থাকলেও ভেতরে অবৈধভাবে জায়গা দখল করে দোকান নির্মাণ করা হয়েছিল। এসব স্থাপনার কোনো বৈধ কাগজপত্র নেই। তাই উচ্ছেদ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬
চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা
  • ১৫ অক্টোবর ২০২৬