নাফ নদী থেকে ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদীতে জেলেদের নৌকা

নাফ নদীতে জেলেদের নৌকা © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা এলাকায় মাছ ধরতে গিয়ে ৭ বাংলাদেশি জেলেকে দুটি ইঞ্জিনচালিত মাছ ধরার বোটসহ আটক করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। সোমবার (১৫ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে শাহপরীর দ্বীপ সংলগ্ন সমুদ্রসীমায় এ ঘটনা ঘটে। 

অপহৃত জেলরা হলেন সৈয়দ আলম, সৈয়দুর রহমান, মো. ফয়সাল, আবদুল জলিল, মো. আজম,  মো. হেলাল ও আজম উল্লাহ। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপের বিভিন্ন এলাকার বাসিন্দা।

এসব তথ্য স্বীকার করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী জানান, সাত জেলেকে ধরে নিয়ে বিষয়টি অবহিত হয়েছি। তাদের ফেরত আনা বিষয়ে উদ্দ্যেগ নেওয়া হবে।

এ বিষয়ে শাহপরীরদ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মান্নান জানান, নাফ নদী মোহনা থেকে সাত জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষকে অবগত করা হয়েছে।

সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উ…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬