সেনাবাহিনীর সৌরশক্তিচালিত পানি প্রকল্পে সুপেয় পানির সুবিধা পেল পাহাড়ি শতাধিক পরিবার

১৫ জুন ২০২৬, ০৭:১৮ PM , আপডেট: ১৫ জুন ২০২৬, ০৭:১৯ PM
সুপেয় পানি সংগ্রহ করছেন পাহাড়ি নারীরা

সুপেয় পানি সংগ্রহ করছেন পাহাড়ি নারীরা © সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম চিকনচান পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর সৌরশক্তিচালিত পানি প্রকল্পের মাধ্যমে সুপেয় পানির সুবিধা পেয়েছে পাহাড়ি শতাধিক পরিবার। দীর্ঘদিনের পানির সংকট ও স্বাস্থ্যঝুঁকি দূর করে এ প্রকল্প নিরাপদ পানির পাশাপাশি স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

সোমবার (১৫ জুন) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর ধরে তারা দূরবর্তী ছড়া ও ঝিরি থেকে পানি সংগ্রহ করে ব্যবহার করতেন। এতে যেমন সময় ও শ্রম ব্যয় হতো, তেমনি বিশুদ্ধ পানির অভাবে স্বাস্থ্যঝুঁকিও ছিল। সেনাবাহিনীর এই উদ্যোগ তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে তারা আশা প্রকাশ করেন।

পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, মৌলিক চাহিদা পূরণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাস্তবায়িত এই সৌরশক্তি চালিত সুপেয় পানি প্রকল্প শুধু পানির সংকট দূর করবে না, বরং স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

দুর্গম পাহাড়ের বুকে সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ নতুন আশার আলো জ্বালিয়েছে। নিরাপদ পানির নিশ্চয়তা পেয়ে উচ্ছ্বসিত চিকনচান পাড়ার মানুষ এখন দেখছেন একটি সুস্থ, নিরাপদ ও সম্ভাবনাময় আগামী দিনের স্বপ্ন।

চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন…
  • ১৩ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শাখার নাম পরিবর্তন
  • ১৩ অক্টোবর ২০২৬
৩০ ঘণ্টা পর অ্যাম্বুলেন্স করে ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি, …
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষামন্ত্রী নাখোশ, শিক্ষকদের বদলির ফল প্রকাশে একাধিক জটিল…
  • ১৩ অক্টোবর ২০২৬
সকালে ডিমের চেয়েও বেশি প্রোটিন, ফাইবারও মিলবে যে ৩ খাবারে
  • ১৩ অক্টোবর ২০২৬