গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়া ট্রাকটি উদ্ধার হয়নি

১৫ জুন ২০২৬, ০৭:০৮ PM
বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া ট্রাক

বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া ট্রাক © টিডিসি

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া ট্রাকটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গতকাল রবিবার (১৪ জুন) সকাল আটটার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের জেলা শহরের পাচুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই সময় বালুবোঝাই একটি ট্রাক শহরের দিক থেকে ঘোনাপাড়ার দিকে যাওয়ার সময় ব্রিজটি ভেঙে পড়ে যায়। এতে ট্রাকের পাশাপাশি একটি ইজিবাইক ও একটি বাইসাইকেলও খালে পড়ে বলে জানা গেছে।

দুর্ঘটনার পর থেকেই সড়ক বিভাগ ও স্থানীয় প্রশাসন উদ্ধার তৎপরতা চালালেও ট্রাকটি এখনো পানির নিচে অবস্থান করছে। ব্রিজ ভেঙে পড়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং বিকল্প পথে প্রায় দেড় কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের।

এদিকে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, সোমবার সকাল থেকে ব্রিজ পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে কাজ চলছে এবং আগামী ২-৩ দিনের মধ্যে ব্রিজটি পুনর্নির্মাণ সম্পন্ন হতে পারে বলে আশা করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, জেলার প্রধান সড়ক হওয়ায় প্রতিদিন স্কুল-কলেজ, আদালত ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যাতায়াতে এই সড়ক ব্যবহার করা হয়। ব্রিজ ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬