পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবকের পা হারানোর অভিযোগ, তদন্তের আশ্বাস পুলিশের

১৫ জুন ২০২৬, ০৩:১৫ AM
আহত যুবক মো. তৌহিদ

আহত যুবক মো. তৌহিদ © সংগৃহীত

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক যুবকের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত যুবক মো. তৌহিদের (৩৫) ডান পায়ের নিচের অংশ অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলতে হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. খলিল টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, স্থানীয় এক ব্যক্তির কাছে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে তার ছেলের ওপর এ হামলা চালানো হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, তৌহিদ একটি টেলিভিশন ক্রয় করেছিলেন, যার মূল্য বাবদ কিছু টাকা বকেয়া ছিল। ওই টাকা পরিশোধের বিষয়কে কেন্দ্র করে কয়েকদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ১৪ জুন ভোরে টঙ্গী পূর্ব থানার একটি এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে।

পরিবারের দাবি, হামলাকারীরা একটি গাড়ি দিয়ে ধাক্কা মেরে তৌহিদকে দেয়ালের সঙ্গে চাপা দেয়। এতে তার ডান পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়।

তৌহিদের পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকরা তার পায়ের নিচের অংশ কেটে ফেলতে বাধ্য হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইয়াসিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযোগের ভিত্তিতে মামলা হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে এবং তদন্তে প্রাপ্ত তথ্যের আলোকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬