রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

১৩ জুন ২০২৬, ০৪:৩৩ PM
নিহত যুবদল নেতা মাসুদ চৌধুরী

নিহত যুবদল নেতা মাসুদ চৌধুরী © সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে দিনে-দুপুরে প্রকাশ্য রাস্তায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা মাসুদ চৌধুরী নিহত হয়েছেন। তিনি রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি। আজ শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে রাউজানের পাহাড়তলী এলাকায় এই ঘটনা ঘটে। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে এ নিয়ে রাউজানে রাজনৈতিক সহিংসতায় অন্তত ২৫ জন প্রাণ হারালেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, দুপুরে ওষুধ কেনা এবং একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন মাসুদ চৌধুরী। পাহাড়তলী এলাকার একটি মার্কেটের সামনে পৌঁছালে ওঁৎ পেতে থাকা একদল সশস্ত্র সন্ত্রাসী পেছন থেকে তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। সন্ত্রাসীরা মাসুদের মাথা ও পা লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। প্রকাশ্য দিবালোকে এই হত্যাকাণ্ডের ঘটনায় পুরো মার্কেট এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই ঘাতকেরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।

হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে রাউজান থানা পুলিশ এবং স্থানীয় বিএনপি নেতারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। দলীয় নেতাকর্মীদের দাবি, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড।

এ বিষয়ে রাউজান থানা পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে ও ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে এবং এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, রাউজানে গত ১০ মাসে শুধু বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২৩ জন নেতাকর্মীসহ অন্তত ২৫টি খুনের ঘটনা ঘটেছে। একের পর এক এমন হত্যাকাণ্ডে সাধারণ মানুষের মনে চরম নিরাপত্তাহীনতা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9