কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত যুবদলের পদবঞ্চিতদের

১০ জুন ২০২৬, ০৮:৪৫ PM
যুবদলের পদ বঞ্চিত নেতাদের আন্দোলন

যুবদলের পদ বঞ্চিত নেতাদের আন্দোলন © সংগৃহীত

সংগঠনে উপযুক্ত পদ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের পদ বঞ্চিত নেতারা। তবে, তারা বলেছেন, তাদের এ আন্দোলন হবে শান্তিপূর্ণ। বুধবার (১০জুন) বিকালে রমনা চাইনিজ রেস্টুরেন্টে আগামী নতুন কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভা করেন যুবদলের পদবঞ্চিত নেতারা।

তাদের মতামতের ভিত্তিতে আগামী দিনে তাদের অধিকার আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচীর মাধ্যমে দলের চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন বলে নেতৃবৃন্দ মতামত দেন। যুবদলের সদ্য ঘোষিত কমিটির অসংগতি সম্পর্কে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করে অবহিতকরণ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-সদ্য সাবেক যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি হুমায়ূন কবির, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন উজ্জ্বল, সহ-সভাপতি জাকির হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, সহ-সাধারণ সম্পাদক মেজবাউল ইসলাম, গ্রাম বিষয়ক সম্পাদক রিয়ন তালুকদার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক আমান উল্লাহ বিপুল ও সহ-পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক শাহীন আকন্দ। 

এছাড়াও সহ-আইন সম্পাদক জহিরুল ইসলাম, সহ-সাংগঠনিক গোলাম ফারুক, সহ-সাংগঠনিক খালেদ মাহমুদ মাসুদ, সদস্য মাসুদ আহমেদ খান, সদস্য সজল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহানগর উত্তর হাফিজুর রহমান শরিফ, সাবেক ছাত্রনেতা সবুর খান সাগর, রবিউল হাসান আরিফ, এম কামরুল হাসান, আনিসুর রহমান সুমন, মো. জহিরুল ইসলাম দিদার, মহিউদ্দিন বেগ সুজন, বিশ্বজিৎ ভদ্র, নজরুল ইসলাম নাহিদ, মো. ফরিদ হোসেন খান, মো. আলী আহসান নিশান, কবির আহমদ, ইয়াকুব রাজু, মো. জাহিদুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম রোকন, মো. মেহেদী হাসান খান, খন্দকার আমিনুল হক কাকন, মাজেদুল ইসলাম মাসুম, আমির হোসেন বাদশা, মো. ফজলুল হক নীরব, মো. নজরুল ইসলাম, খসরু আহমদ হিরন প্রমুখ।

এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে কুষ্টিয়া জেলা প্রশাসক
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘আপনার ভাইকে ১৪ টুকরো করার ক্ষমতা আছে’—ছাত্রদল নেতার লাশ উদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসেই যুক্তরাজ্যের ইউসিএলের ডিগ্রি: ৫৫ অনলাইন কোর্সে বিন…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পেনশন কর্তৃপক্ষের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার সুবিধায় শিক্ষার্থীদের ৭৫০টি টার্নিটিন অ্যাকাউন্ট দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬