ঝালকাঠিতে বিষখালী নদীতে অভিযান, নিষিদ্ধ বেহুন্দি জাল-নোঙর জব্দ

১৩ জুন ২০২৬, ০৩:৪২ PM
জব্দ করা বেহুন্দি জাল ও নোঙর

জব্দ করা বেহুন্দি জাল ও নোঙর © টিডিসি

ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ বেহুন্দি জাল, নোঙর ও মাছ ধরার নৌকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে মাছ ধরার দায়ে এক জেলেকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার বিষখালী নদীর পালট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

রাজাপুর উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সমন্বয়ে পরিচালিত অভিযানে নদী থেকে ৮টি নিষিদ্ধ বেহুন্দি জাল, ১০টি নোঙর ও ২টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম রেজা সজীব। এ সময় অবৈধভাবে মাছ শিকারের দায়ে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুপারজোর এলাকার বাবুল নামের এক জেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম রেজা সজীব বলেন, নিষিদ্ধ বেহুন্দি জাল ব্যবহারের কারণে নদীর বিভিন্ন প্রজাতির মাছ ও মাছের পোনা নির্বিচারে ধ্বংস হচ্ছে। এতে প্রাকৃতিক মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ছে। নদীতে অবৈধ জাল ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসন জানিয়েছে, মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের প্রজনন নিশ্চিতকরণ এবং নদীর জীববৈচিত্র্য রক্ষায় বিষখালী নদীতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহলও নদীতে অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬