প্রাইভেট ও ইজিবাইকের সংঘর্ষ, মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

১৩ জুন ২০২৬, ০১:৫৬ PM
ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে পাশে ডোবায় পড়ে প্রাইভেট কারটি

ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে পাশে ডোবায় পড়ে প্রাইভেট কারটি © সংগৃহীত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় প্রাইভেট কার ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। 

গতকাল শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আদভিক আগরওয়ালা। সে ফরিদপুরের কোতোয়ালি থানার অম্বিকাপুর এলাকার জয় আগরওয়ালার ছেলে।

আহত ব্যক্তিরা হলেন আদভিকের মা জ্যোতি খেতান আগরওয়ালা (৩২) ও চাচা মহাদেব আগরওয়ালা (২৫), ইজিবাইকের চালক সোহাগ মিয়া (৪৫), যাত্রী সেলিনা বেগম (৫০) ও ইসলাম মণ্ডল (৫০)। তাঁদের মধ্যে জ্যোতি ও মহাদেবকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাংশা হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবার বাড়ি জয়পুরহাট থেকে একটি প্রাইভেট কারে করে ফরিদপুরে ফিরছিলেন জ্যোতি আগরওয়ালা। তাঁর সঙ্গে ছিলেন দুই বছরের ছেলে আদভিক ও দেবর মহাদেব আগরওয়ালা। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কালুখালী কলেজ মোড়ের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাংশাগামী যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। অন্যদিকে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে যায়। এ সময় মায়ের কোল থেকে ছিটকে পড়ে আদভিক গুরুতর আহত হয়। পরে তার মৃত্যু হয়।

আহত ইজিবাইকচালক সোহাগ মিয়া বলেন, তাঁর সামনে থাকা একটি ভ্যানকে ধাক্কা দিয়ে প্রাইভেট কারটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং কয়েক যাত্রী আহত হন।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, দুর্ঘটনায় নিহত শিশুর মরদেহ গতকাল রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গুরুতর আহত তিনজনকে ফরিদপুরে পাঠানো হয়েছে। অন্য আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনাকবলিত ইজিবাইকটি থানায় নেওয়া হয়েছে। ডোবায় পড়ে যাওয়া প্রাইভেট কারটি রাতের মধ্যে ক্রেনের সাহায্যে উদ্ধার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

ট্যাগ: সংঘর্ষ
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬
জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬