কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক ১৯

১০ জুন ২০২৬, ০৪:৪৯ PM
হাইওয়ে পুলিশের ওপর হামলা ও টহল গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক ব্যক্তিরা

হাইওয়ে পুলিশের ওপর হামলা ও টহল গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক ব্যক্তিরা © টিডিসি

কুমিল্লার বুড়িচং উপজেলায় অবৈধ থ্রি-হুইলার আটকের পর হাইওয়ে পুলিশের ওপর হামলা ও টহল গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১০ জুন) বেলা সোয়া দুইটার দিকে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার বেলা ১১টায় হামলার ঘটনার পর থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে এ ঘটনার সঙ্গে জড়িত ১৯ জনকে আটক করা হয়। তবে আটকদের নাম জানাননি পুলিশের এই কর্মকর্তা। এ ঘটনায় বেলা তিনটায় কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করা হয়।

এর আগে মঙ্গলবার বেলা ১১টায় ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল মহাসড়কে চলাচলরত কয়েকটি অবৈধ থ্রি-হুইলার আটক করে। এ সময় ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের কাজে বাধা দেয় এবং একপর্যায়ে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং পিটিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এতে টহল গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

বন্যা-পরবর্তী সময়ে দুর্নীতির খবর পত্র-পত্রিকায় দেখিনি: অর্থ…
  • ৩০ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু আজ, সুযোগ ৮ দিন
  • ৩০ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ফাইনালে ওঠা হলো না সাব্বির-শামিমদের
  • ৩০ আগস্ট ২০২৬
গ্র্যাজুয়েট হলেন ৫৯ বছর বয়সী সেই বেলায়েত শেখ
  • ৩০ আগস্ট ২০২৬
ছিনতাইকারীর হেঁচকা টানে চোখের সামনে শিক্ষিকা স্ত্রীর মৃত্যু…
  • ৩০ আগস্ট ২০২৬