টেকনাফে পাহাড়ি এলাকা থেকে ৫ অপহৃতকে উদ্ধার

উদ্ধার হওয়া পাঁচজন

উদ্ধার হওয়া পাঁচজন © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে পাহাড়ি এলাকা থেকে অপহরণের শিকার তিন কিশোরসহ পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত এ অভিযানে ভুক্তভোগীদের নিরাপদে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপহরণ ও মানবপাচার চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন মানিকপুর সুরাজপুর এলাকার ইসাদুল হোছাইন সামিম (১৫), মো. মাহিম (১৩), মো. শহিদ হোসেন (১৪), চকরিয়ার বমুবিলছড়ি এলাকার হেফাজ উদ্দিন শিপাত (২৩) ও মো. নুরুল আমিন (২৭)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, চকরিয়া থানায় করা অপহরণ ও মানবপাচার মামলায় তিন কিশোর ও দুই যুবকসহ পাঁচ ভুক্তভোগীকে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে। গত ৮ জুন সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া-সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। অভিযানে তিনি নিজে এবং টেকনাফ থানা পুলিশের একটি বিশেষ দল অংশ নেন।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া ভুক্তভোগীদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপহরণকারী ও মানবপাচার চক্রের সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬
গণঅভ্যুত্থানের যার চুলের স্পাইক নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের…
  • ১৩ অক্টোবর ২০২৬
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে ফের মানববন্ধন
  • ১৩ অক্টোবর ২০২৬