ঝিনাইদহে চাঁদা না দেওয়ায় একজনকে কুপিয়ে জখম

০৮ জুন ২০২৬, ০৫:২৩ PM
আহত বিপুল কুমার মন্ডল

আহত বিপুল কুমার মন্ডল © সংগৃহীত ও সম্পাদিত

চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় বিপুল কুমার মন্ডল (৬০) নামে এক ব্যক্তিকে গুরুতর জখম হয়েছে। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তিনি পূজা উদ্‌যাপন পরিষদ ৫ নং সিমলা রোকনপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক।

সোমবার (৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তিল্লা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী অভিযুক্ত সেলিম হোসেন ও মুক্তার হোসেন নামে দুই জনের নাম উল্লেখ করে থানাতে একটি অভিযোগ দায়ের করেছেন। 

ভুক্তভোগী বিপুল কুমার জানায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের সেলিম হোসেন ও মুক্তার হোসেন নামে দুই সন্ত্রাসী তার নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা না দেওয়াতে সন্ত্রাসীরা তাকে প্রায়ই নানাভাবে প্রাণ নাশের হুমকিও দিচ্ছিল। 

বিপুল কুমার বলেন, ঘটনার দিন সোমবার সকালে তিনি বাড়ি থেকে কিছু দূরে প্রদীপ সরকারের চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। এ সময়ে ওই দুই সন্ত্রাসী দা ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে দুপুরে ভুক্তভোগী কালীগঞ্জ থানাতে একটি এজাহার দায়ের করেন।

কালীগঞ্জ উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত খাঁ বলেন, অন্যায়ভাবে নিরীহ বিপুল কুমারকে মারধর করে জখম করা হয়েছে। তিনি দ্রুতই সন্ত্রাসীদের আটকের দাবি জানান। এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবি: নেতৃত্বে অনিমেষ ও ন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছিটকিনি লাগানো কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পায়ে হেঁটে হজের স্বপ্ন নিয়ে নাটোর থেকে বেনাপোলে দুলাল, ভিসা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে সোনা সরাচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬