বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা ব্যর্থ, সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিল ভারত

০৮ জুন ২০২৬, ১০:১২ AM , আপডেট: ০৮ জুন ২০২৬, ১০:১৫ AM
বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ © সংগৃহীত

পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে প্রায় ৭০ ঘণ্টা ধরে অনিশ্চয়তায় কাটানোর পর বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা ১০ জন নারী, পুরুষ ও শিশুকে নিজ ভূখণ্ডে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার দিবাগত রাতে বিজিবির সঙ্গে যোগাযোগের পর বিএসএফ তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এ সময় সীমান্ত এলাকার ফ্লাডলাইট কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল বলেও স্থানীয়দের দাবি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি বাধা দিলে তারা শূন্যরেখার কাছাকাছি ভারতীয় অংশে অবস্থান নেয়। এরপর টানা প্রায় তিন দিন খোলা আকাশের নিচে মানবেতর পরিস্থিতিতে কাটাতে হয় তাদের। খাদ্য, বিশুদ্ধ পানি ও আশ্রয়ের অভাবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে নারী ও শিশুরা। এমনকি কয়েক দফা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও সীমান্ত এলাকায় অবস্থান করতে বাধ্য হয় তারা।

স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে জানায়, ‘সোমবার রাত পর্যন্ত ওই ১০ জনকে সীমান্তে দেখা গেলেও পরে হঠাৎ ভারতীয় অংশের ফ্লাডলাইট নিভে যায়। প্রায় দুই ঘণ্টা পর আলো জ্বালানো হলে সেখানে আর কাউকে দেখা যায়নি। পরে জানা যায়, বিএসএফ তাদের নিজেদের হেফাজতে নিয়ে গেছে।’

স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী গণমাধ্যমকে বলেন, ‘কয়েক দিন ধরে তারা ওই ব্যক্তিদের খোঁজখবর রাখছিলেন। বিশেষ করে নারী ও শিশুদের দুর্ভোগ দেখে এলাকাবাসী উদ্বিগ্ন ছিলেন। রাতের ঘটনায় তারা নিশ্চিত হন যে বিএসএফ তাদের ফিরিয়ে নিয়ে গেছে।’

এর আগে আটকে পড়া ১০ জনের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত হয়। তারা ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা বলে জানা গেছে। পরিবারটির কাছে ভারতীয় আধার কার্ডও ছিল। তাদের দাবি, ভারতীয় পুলিশ বিভিন্ন স্থান ঘুরিয়ে শেষ পর্যন্ত বড়বাড়ি সীমান্তে এনে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছিল।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন , ‘সোমবার দিবাগত রাতে বিএসএফ ওই ১০ জনকে নিজ দেশে ফিরিয়ে নিয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুশ ইন কিংবা অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল ও নজরদারি জোরদার রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।’

সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬
পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএস: বাদ পড়াদের বড় অংশই ঢাবির শিক্ষার্থী
  • ০১ অক্টোবর ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬