ঝিনাইদহে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

০৩ জুন ২০২৬, ১১:৪২ AM
উদ্ধার করা পিস্তল ও গুলি

উদ্ধার করা পিস্তল ও গুলি © সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিনটি তাজা গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অস্ত্রটি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র চোরাচালান ও অপরাধ দমনে এটিকে বিজিবির একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত ২ জুন রাত ৯টা ৫ মিনিটে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ মেদিনীপুর বিওপির একটি টহল দল অভিযান পরিচালনা করে। চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার হরিহরনগর গ্রামে সীমান্ত পিলার ৬৩-এমপি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দা মো. আব্দুর গনির বাঁশবাগানে তল্লাশি চালিয়ে মাটির নিচে স্কচটেপ দিয়ে মোড়ানো একটি ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগটি খুলে মালিকবিহীন অবস্থায় একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল (মেড ইন ইতালি), একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

বুধবার (৩ জুন) মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার করা অস্ত্র, ম্যাগাজিন ও গুলি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক, অবৈধ অস্ত্র ও অন্যান্য সীমান্ত অপরাধ দমনে মহেশপুর ব্যাটালিয়ন নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, সীমান্তবর্তী এলাকায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধারের ঘটনা উদ্বেগজনক হলেও বিজিবির দ্রুত ও কার্যকর পদক্ষেপে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি অনেকাংশে কমেছে। সংশ্লিষ্ট মহল মহেশপুর ব্যাটালিয়নের এ সাফল্যকে সীমান্ত নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে।

আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬