মেহেরপুর সীমান্তে থাকা ছয়জনকে ফিরিয়ে নিল বিএসএফ

০৭ জুন ২০২৬, ০২:২৭ PM
গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত

গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত © সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ ইন চেষ্টার শিকার দুই পরিবারের ছয় সদস্যকে ভারতের ভেতরে ফিরিয়ে নেওয়া হয়েছে। শনিবার (৬ জুন) দিবাগত রাত তিনটার পর বিএসএফ তাদের সীমান্ত এলাকা থেকে নিজেদের হেফাজতে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে তেঁতুলবাড়িয়া সীমান্তে ভারত থেকে অবৈধভাবে সাতজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ ইন) চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর তীব্র প্রতিরোধের মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়। ফলে বাংলাদেশে ঢুকতে না পেরে এবং ভারতের ভেতরেও ফিরতে না পেরে তাঁরা সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে একটি পাটখেতের কাছে অবস্থান নেন।

দুই পরিবারের এই সাতজনের মধ্যে ছিলেন তিনজন পুরুষ, তিনজন নারী ও একটি শিশু। এক নারীকে বিএসএফ ওই দিন রাত ১২টার দিকে নিজেদের হেফাজতে নেয়। বাকিরা গতকাল ভোর থেকে গভীর রাত পর্যন্ত সেখানেই অবস্থান করেন। এ সংকট নিরসনে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে শনিবার সন্ধ্যায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সুরাহা হয়নি। ফলে নিরুপায় হয়ে তারা সেখানেই অবস্থান করেন।

গ্রামবাসীরা জানান, সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত তারা বিজিবির সঙ্গে সীমান্ত এলাকায় পাহারায় ছিলেন। পরে রাত তিনটার দিকে বিএসএফ ওই ছয়জনকে উদ্ধার করে ভারতের ভেতরে নিয়ে যায়।

এ বিষয়ে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. নুরুল হুদা বলেন, ‘রাত তিনটার পর বিএসএফ ওই ছয়জনকে তাদের সীমান্ত এলাকা থেকে ফেরত নিয়ে গেছে। বর্তমানে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।

সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ নভেম্বর ২০২৬
বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন সুবিধা
  • ১৫ নভেম্বর ২০২৬
চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950