মেহেরপুর সীমান্তে ৬ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি

০৬ জুন ২০২৬, ১২:১১ PM
মেহেরপুরের গাংনী সীমান্তে সতর্ক অবস্থায় বিজিবি

মেহেরপুরের গাংনী সীমান্তে সতর্ক অবস্থায় বিজিবি © সংগৃহীত

মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ছয়জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই ছয়জন সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছেন এবং ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি।

শনিবার (৬ জুন) ভোরে উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তের ১৪০/৫-এস আন্তর্জাতিক পিলারের কাছে পুশ ইনের এ চেষ্টা করা হয়।

তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার হাবিবুর রহমান বলেন, ১৪০/৫-এস আন্তর্জাতিক পিলারের কাছে ভারতের নদীয়া জেলার করিমপুর থানার বেড় রামচন্দ্রপুর এলাকা দিয়ে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের হাটপাড়ায় শিশু ও নারীসহ ছয়জনকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে তারা ভারতের সীমান্তে ফিরে যেতে বাধ্য হয়। বিএসএফ তাদের গ্রহণ না করায় তারা কাঁটাতারের বেড়ার পাশে ভারতের ভূখণ্ডে অবস্থান করছে।

স্থানীয়রা জানান, বিএসএফ কাঁটাতারের বেড়া খুলে তাদের বাংলাদেশের সীমান্তের দিকে ঠেলে দেয়। তারা হেঁটে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেন। প্রতিরোধের মুখে তারা আবার কাঁটাতারের বেড়ার পাশে ফিরে যায়। বাংলাদেশ সীমান্তে বিজিবি ও গ্রামবাসী শক্ত অবস্থান নিয়েছে। এদিকে বিজিবির পক্ষ থেকে হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে পুশ ইন প্রতিরোধ ও তাদেরকে কাঁটাতারের বেড়ার ওপারে ফিরিয়ে নেওয়ার জন্য বারবার আহ্বান জানানো হচ্ছে। কিন্তু বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া মিলছে না।

তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার হাবিবুর রহমান আরও বলেন, অবৈধ কোনো অনুপ্রবেশ কিংবা পুশ ইন মেনে নেওয়া হবে না।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় ব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ নভেম্বর ২০২৬
বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন সুবিধা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950