রাজধানীর যে সড়কে চার দিন ১০ ঘণ্টা করে যান চলাচল বন্ধ থাকবে

০৬ জুন ২০২৬, ০৬:৪৬ PM , আপডেট: ০৬ জুন ২০২৬, ০৬:৫২ PM
 ডিএমপি

ডিএমপি © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার সিরিজ উপলক্ষে রাজধানীর মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন প্রশিকা সড়কে চার দিন ১০ ঘণ্টা করে যান চলাচল বন্ধ থাকবে। 

শনিবার (৬ জুন) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার অনুশীলন ম্যাচ আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে। এছাড়া ১ম ওয়ানডে ম্যাচ আগামী ৯ জুন, ২য় ওয়ানডে ম্যাচ ১১ জুন ও ৩য় ওয়ানডে ম্যাচ ১৪ জুন অনুষ্ঠিত হবে। ফলে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন প্রশিকা রাস্তাটি সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে। 

এতে আরও বলা হয়, উল্লিখিত তারিখে সর্বসাধারণ ও যানবাহন চালকদের প্রশিকা রাস্তাটি পরিহার করে মিরপুর-১ গামী সকল যানবাহন বিকল্প রাস্তা হিসেবে প্রশিকা ক্রসিং-শিয়ালবাড়ি ক্রসিং-রাইনখোলা-ঈদগাহ মাঠ হয়ে মিরপুর-১ এ চলাচলের জন্য অনুরোধ করা হলো। এই বিষয়ে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কাম্য।  

ট্যাগ: ডিএমপি
নতুন পে-স্কেলে বেতন-ভাতার দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের আল্টি…
  • ১৫ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসেই সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন ২৫ অ…
  • ১৫ অক্টোবর ২০২৬
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকার বিভিন্ন শাখাসহ ১০ শাখায় ৩০ পদে নিয়োগ দেবে সুলতান’স ডা…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল ফেসবুকে, যা বলছে মাউশি
  • ১৫ অক্টোবর ২০২৬
ডুয়েট শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ, ৭ বাস আটকে নেওয়া হলো ক্য…
  • ১৫ অক্টোবর ২০২৬