কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩

০৬ জুন ২০২৬, ০২:৩৭ PM , আপডেট: ০৬ জুন ২০২৬, ০২:৪০ PM
কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ © টিডিসি ফটো

গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। ধর্ষণের পর পালিয়ে যাওয়া অপর এক আসামির এখনও সন্ধান মেলেনি।

শনিবার (৬জুন) সকাল সাড়ে ১০টার দিকে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- লাবু মিয়া, নিরব মিয়া ও স্বধীন ব্যাপারী। তাদের তিনজনের বাড়ি উপজেলার কচুয়ার গাছাবাড়ী মধ্যপাড়া এলাকায়। পলাতক আসামি বিপ্লব ওরফে ডিপজলের বাড়ি বোনারপাড়া ইউনিয়নের ফুটানির বাজার এলাকায়।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী কিশোরী জানান, শুক্রবার রাত ১২টার দিকে ফোনে কথা বলার সময় তিনি ঘর থেকে বের হন। বাড়ির পাশে কথা বলার সময় চার যুবক তাকে জোরপূর্বক একটি বিলের পাশে নিয়ে যায় এবং সেখানে সংঘবদ্ধ ধর্ষণ করে।

স্থানীয়রা ঘটনা টের পেয়ে পুলিশে খবর দিলে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। আটকের পর তাদের সাঘাটা থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন : মহাখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ১, আহত ২

এ ঘটনায় ওসি মাহবুবুর রহমান জানায়, ‘এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এছাড়াও পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী কিশোরীর পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। স্থানীয় সচেতন মহল নারী ও শিশু নির্যাতনের এই জঘন্য অপরাধের দ্রুত বিচার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬