মহাখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ১, আহত ২

০৬ জুন ২০২৬, ১০:৫৫ AM , আপডেট: ০৬ জুন ২০২৬, ১০:৫৭ AM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ রফিক (৩৫) বাসটির হেলপার ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন। আহত দুই যাত্রী মো. রনি (২৫) ও মো. ফিরোজ (৪০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ভাটি বাংলা এক্সপ্রেস পরিবহনের একটি বাস মহাখালীর আমতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে বাসে থাকা দুই যাত্রী ও হেলপার আহত হন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন : ১৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেপ্তার

নিহত রফিকের ভগ্নিপতি মো. রনি জানায়, ‘রফিকের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলায়। মাত্র তিন দিন আগে তিনি কাজে যোগ দিতে ঢাকায় এসেছিলেন। শনিবার সকালেই তার বাড়ি ফেরার কথা ছিল।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক গণমাধ্যমকে বলেন, চিকিৎসকের পরীক্ষার পর রফিককে মৃত ঘোষণা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ইতালিতে বছরে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেধাবী শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ না দিলে ভবিষ্যৎ অন্ধকার …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেল সড়ক বিভাজকে 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মধুর ক্যান্টিনকে ‘ইশারাত মঞ্জিল’ নামে ফেরানোর অপচেষ্টা চলছে…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৪১ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9