আমের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ চাচার বিরুদ্ধে

০৫ জুন ২০২৬, ০১:৪৪ AM
পাংশা মডেল থানায় মামলা করেছেন ভোক্তভোগীর পরিবার

পাংশা মডেল থানায় মামলা করেছেন ভোক্তভোগীর পরিবার © সংগৃহীত

রাজবাড়ীর পাংশায়  আট বছর বয়সী এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মো: জীবন মন্ডল (১৭) নামের এক বকাটের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছেন। 

বৃহস্পতিবার (৪ জুন) রাতে পাংশা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মো: আব্দুল গণি মামলার বিষয়টি নিশ্চিত করে জানান অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে। 

অভিযুক্ত মো: জীবন মন্ডল উপজেলার সরিষা ইউনিয়নের বাঘারচর এলাকার মো: বেনু মন্ডলের ছেলে। জীবন মন্ডল ভুক্তভোগী শিশুটি সম্পর্কে চাচা।

ভুক্তভোগী ওই শিশুর নানি বলেন, ‘আমার মেয়ে জামাই ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করে। ঈদের ছুটিতে নাতিদের নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে এসেছে। গত বুধবার দুপুর ২ টার দিকে জীবন (অভিযুক্ত) আমার নাতিকে বাড়ির পাশে পুকুর পাড়ে গাছ থেকে আম পেড়ে খাওয়ানোর কথা বলে ঝোপের ভেতর নিয়ে যায়। পরে নাতিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে পুকুর থেকে গোসল করে যাওয়ার পথে এক নারী দেখে ফেলায় অভিযুক্ত জীবন দৌড়ে পালিয়ে যায়। পরে ওই নারী আমার নাতিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় মাতুব্বররা চেষ্টা চালায়। আমি আমার মেয়ে ও নাতিকে নিয়ে থানায় এসে অভিযোগ করেছি।’

পাংশা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মো: আব্দুল গণি বলেন, ‘আম খাওয়ানোর কথা বলে জীবন নামে এক বকাটে ওই শিশুকে ঝোপের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। তবে স্থানীয়দের তাৎক্ষণিক হস্তক্ষেপে শিশুটি রক্ষা পায়।’

তিনি আরও জানান, ‘আজ সন্ধ্যায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছে। অভিযুক্ত জীবন কে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।’ 

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬