জাবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ, প্রক্টর অফিস-প্রশাসন ভবনে তালা

১৭ মে ২০২৬, ০১:০২ PM , আপডেট: ১৭ মে ২০২৬, ০১:০৯ PM
প্রশাসনিক ভবনের প্রধান ফটকের গেইটে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা

প্রশাসনিক ভবনের প্রধান ফটকের গেইটে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তের দ্রুত বিচার নিশ্চিত এবং উপাচার্যকে জবাবদিহিতার আওতায় আনার দাবিতে বিক্ষোভ করেছেন বামপন্থী শিক্ষার্থীরা। রবিবার (১৭ মে) সকাল ১০টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের প্রধান ফটক ও ভেতরের একটি গেটে তালা ঝুলিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন। ফলে প্রশাসনিক ভবনের কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়।

তাদের দাবির মধ্যে রয়েছে- দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা, প্রক্টরিয়াল বডির পদত্যাগ, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, নারী নিরাপত্তাকর্মী নিয়োগ, কুইক রেসপন্স টিম গঠন এবং সাইবার সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন।

অবরোধ চলাকালে আন্দোলনকারী নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী ফাহমিদা মুন বলেন, ‘আমাদের ছয় দফা দাবির মধ্যে প্রথম দাবি ছিল ৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষককে গ্রেপ্তার করতে হবে। যদি প্রশাসন ব্যর্থ হয়, তবে প্রক্টোরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে। কারণ তাদের দায়িত্বকালেই একের পর এক এমন ঘটনা ঘটছে।’

তিনি আরও বলেন, ‘রেজিস্ট্রার ভবনে তালা দেওয়া থাকবে। প্রশাসন এসে আমাদেরকে জানাবে কত সময় লাগবে অভিযুক্তকে গ্রেপ্তার করতে। যতক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে নিশ্চিত না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।’

প্রসঙ্গত, গত ১২ মে রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেসা হল ও আল-বেরুনী হলের সম্প্রসারিত অংশসংলগ্ন এলাকায় এক ছাত্রীকে ঝোপে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে এক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে।

পরদিন সকালে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে আশুলিয়া থানায় ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলা করেন।

এ ঘটনার পর থেকেই শিক্ষার্থীরা নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার অভিযোগ তুলে প্রক্টরের পদত্যাগসহ ছয় দফা দাবিতে ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে নছিমনের ধাক্কা, প্রাণ গেল …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির বিডিএসের সব প্রফের ফল প্রকাশ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের সেপ্টেম্বর মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়ার উপহার দেওয়া চবির দুই বাসে নাম পুনঃস্থাপনের দাবি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্সার হাসপাতালে বাড়ল আরও ২০০ শয্যা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সকাল ৯টা ও ৪টায় ভিডিও কলে শিক্ষকদের প্রতিষ্ঠানে আসা-যাওয়া ম…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9