সড়ক নেই ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর

গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের নতুন ব্রিজ এলাকায় ঘাঘট নদীর ওপর নির্মিত সেতুটি

গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের নতুন ব্রিজ এলাকায় ঘাঘট নদীর ওপর নির্মিত সেতুটি © টিডিসি ফটো

৩০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দুটি সেতু। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেগুলো মানুষের কোনো কাজে আসছে না। উদ্বোধনের অপেক্ষায় নয়, বরং কার্যত ‘কঙ্কাল’ হয়ে দাঁড়িয়ে আছে সেতু দুটি। নির্মাণকাজ শেষ হওয়ার প্রায় দুই বছর পার হলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে সংযোগ সড়ক নির্মাণ। 

ফলে ৩০ কোটি টাকার সরকারি বিনিয়োগ পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। অন্যদিকে প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পাশের পুরোনো, সরু ও জরাজীর্ণ সেতু দিয়ে। এতে স্থানীয়দের মধ্যে যেমন ক্ষোভ বাড়ছে, তেমনি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও ক্রমেই বাড়ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যানজট কমানো এবং জেলা শহরে নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে গাইবান্ধা সড়ক ও জনপদ বিভাগ জেলার দুটি গুরুত্বপূর্ণ প্রবেশপথে নতুন সেতু নির্মাণ করে। তবে নির্মাণ শেষ হলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় সংযোগ সড়ক নির্মাণ আটকে থাকায় সেতু দুটি এখনও জনসাধারণের ব্যবহারের বাইরে।

গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের নতুন ব্রিজ এলাকায় ঘাঘট নদীর ওপর পুরোনো সেতুর পাশে প্রায় ৭৬ মিটার দৈর্ঘ্যের ঘাঘট-২ সেতু নির্মাণ করা হয়। ২০২২ সালের ৬ ডিসেম্বর শুরু হওয়া প্রকল্পটির কাজ শেষ হয় ২০২৪ সালের জুন মাসে।

অন্যদিকে গাইবান্ধা-বালাশীঘাট সড়কের পুলবন্দি এলাকায় প্রায় ৯০ মিটার দীর্ঘ আলাই সেতু নির্মাণের কাজ শুরু হয় ২০২২ সালের ২ নভেম্বর। যানজট নিরসন ও ঝুঁকিপূর্ণ পুরোনো সেতুর বিকল্প হিসেবে নির্মিত এই সেতুর কাজও শেষ হয় ২০২৪ সালের জুনে।

কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার পর কেটে গেছে প্রায় দুই বছর। তবুও সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় কোনো সেতুই যান চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হয়নি।

স্থানীয়দের অভিযোগ, কোটি টাকার এই অবকাঠামো দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকায় একদিকে যেমন জনগণ কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে সরকারি সম্পদেরও ক্ষতি হচ্ছে।

নতুন ব্রিজ এলাকার বাসিন্দা মিঠুন মিয়া বলেন, ‘দীর্ঘদিন আগে সেতুর কাজ শেষ হয়েছে। কিন্তু চালু না হওয়ায় কোনো উপকার পাচ্ছি না। রাতে এসব সেতু মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হচ্ছে।’

পুলবন্দি এলাকার বাসিন্দা শাহরিয়ার রবিন বলেন, ‘সরকার কোটি কোটি টাকা খরচ করে সেতু নির্মাণ করেছে, অথচ মানুষ তার সুফল পাচ্ছে না। নতুন সেতু ফেলে রেখে এখনও ঝুঁকিপূর্ণ পুরোনো সেতু ব্যবহার করতে হচ্ছে। এতে ভোগান্তি যেমন বাড়ছে, তেমনি দুর্ঘটনার ঝুঁকিও রয়ে গেছে।’

গাইবান্ধা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিয়াস কুমার সেন বলেন, ‘সেতু দুটির নির্মাণকাজ শেষ হওয়ার পর থেকেই চালুর চেষ্টা করা হচ্ছে। তবে সংযোগ সড়কের জন্য প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণে জটিলতা থাকায় কাজ এগোচ্ছে না। সমস্যা সমাধানে আমরা কাজ করছি। ভূমি অধিগ্রহণসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুত সেতু দুটি চালু করা হবে।’

সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা গেছে, ‘জরাজীর্ণ, অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলি ও অন্যান্য ঝুঁকিপূর্ণ সেতু প্রতিস্থাপন’ প্রকল্পের আওতায় প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে মোট ১৬৬ মিটার দৈর্ঘ্যের এই দুটি সেতু নির্মাণ করা হয়েছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘসূত্রতা কাটিয়ে দ্রুত সংযোগ সড়ক নির্মাণ সম্পন্ন করে জনগণের ব্যবহারের জন্য সেতু দুটি খুলে দেওয়া হোক। অন্যথায় কোটি টাকার অবকাঠামো বছরের পর বছর অচল পড়ে থাকবে, আর ভোগান্তি ও ঝুঁকি বহন করতে হবে সাধারণ মানুষকেই।

শিক্ষক নিয়োগ দেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দেশে ফিরলেন মির্জা আব্বাস
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্ম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী ও শ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ছাত্রশক্তির সভাপতি হলেন আহসান লাবিব
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ইবতেদায়ি মাদ্রাসা সরকারীকরণ নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬