গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর

০১ জুন ২০২৬, ০৯:৩০ AM
রাকিব হোসেন (২৭) এবং মেহেদী হাসান (২৫)

রাকিব হোসেন (২৭) এবং মেহেদী হাসান (২৫) © সংগৃহীত

যশোরের মনিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক বন্ধুর মৃত্যু হয়েছে। রবিবার (৩১ মে) রাত ১০টার দিকে উপজেলার রাজগঞ্জ-তালতলা সড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাদড়া গ্রামের ইসমাইলের ছেলে রাকিব হোসেন (২৭) এবং কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাকিব ও মেহেদী ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তারা একই মোটরসাইকেলে রাজগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে তালতলা এলাকায় পৌঁছালে সামনে থাকা আরেকটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তারা গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর কামাল হোসেন বলেন, ঘটনাস্থলটি আমাদের এলাকার বাইরে। তবে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এদিকে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬