সাঁকো থেকে খালে পড়ে প্রাণ গেলো দুই ভাইয়ের

৩১ মে ২০২৬, ০১:৩৫ PM , আপডেট: ৩১ মে ২০২৬, ০১:৩৬ PM
ধোবাউড়া থানা

ধোবাউড়া থানা © সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় খাল পার হতে গিয়ে সাঁকো থেকে পানিতে পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার বাঘবেড় ইউনিয়নের খামারপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে আল আমিন (১২) ও মাহিন (৮)।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, আল আমিন ও মাহিন বাবা-মায়ের সঙ্গে খামারপাশা গ্রামে তাদের নানার বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে বেড়াতে এসেছিল। বিকেলে বাড়ির পাশে খালের ওপর নির্মিত সরু এক বাঁশের সাঁকো পার হওয়ার সময় ভারসাম্য হারিয়ে দুই ভাই খালে পড়ে যায়। এরপর তারা আর ওপরে উঠতে পারেনি।

ওসি জানান, ঘটনাস্থলের কাছে থাকা আরেক শিশু দুই ভাইকে খালে পড়ে যেতে দেখে বিষয়টি স্থানীয়দের জানায়। পরে স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে খাল থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়েছে।

ওসি আরও জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ: মৃত্যু
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬