আনন্দ রূপ নিল বিষাদে, ঈদের সকালে নিথর দেহে বাড়ি ফিরল আব্দুল্লাহ-আরিফা

২৮ মে ২০২৬, ০১:২৪ PM
ঘোড়াঘাট থানা

ঘোড়াঘাট থানা © সংগৃহীত

ঈদের ছুটিতে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছিল চার বছর বয়সী দুই শিশু আব্দুল্লাহ ও আরিফা। কিন্তু সেই আনন্দ রুপ নিয়েছে বিষাদে। তাদের বহনকারী সিএনজি উল্টে দুই শিশুই প্রাণ হারিয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই শিশুর মা দুলালী বেগম ও ফরিদা বেগম। 

বৃহস্পতিবার (২৮ মে) ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আব্দুল্লাহ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শামসুল হকের ছেলে এবং আরিফা দিনাজপুরের হাকিমপুর উপজেলার বারো আরিয়া এলাকার আল আমিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে টানা বৃষ্টির কারণে মহাসড়কে দৃশ্যমানতা কম ছিল। এর মধ্যেই দ্রুতগতিতে চলছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। গোবিন্দগঞ্জ থেকে ভাদুড়িয়ার পথে কানাগাড়ি বাজার এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিটি ধাক্কা দেয়। এরপর অটোরিকশাটি উল্টে যায় এবং দুই শিশুসহ ৪ জন আহত হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। আহত দুই নারীকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনগত প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬