চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী জাহাজে আগুন

২৮ মে ২০২৬, ০১:০২ PM
আগুন নেভাতে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস

আগুন নেভাতে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস © সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করে রাখা একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে ‘এমটি মেঘনা ট্রেডার’ নামের জাহাজটিতে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক ইউনিট।

কোস্ট গার্ড জানিয়েছে, জাহাজটিতে থাকা ২২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে কোস্ট গার্ডের দুটি জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’ কাজ করছে। পাশাপাশি বিসিজি বেইস চট্টগ্রাম, বিসিজি আউটপোস্ট পতেঙ্গা এবং উচ্চগতির নৌযানসহ দুটি আধুনিক অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনী ও বন্দর কর্তৃপক্ষের দুটি জাহাজ—‘কাণ্ডারি-৩’ ও ‘কাণ্ডারি-১১’—আগুন নেভানোর অভিযানে যুক্ত হয়েছে।

কোস্ট গার্ডের কর্মকর্তারা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

জানা গেছে, ইন্দোনেশিয়া থেকে মেঘনা গ্রুপের আমদানি করা আরবিডি কার্গো, অর্থাৎ পরিশোধিত, ব্লিচড ও পাম অয়েল নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসে। 

ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬