১৮ ঘণ্টায় পদ্মা সেতুতে যত টাকা টোল আদায় হলো

২৮ মে ২০২৬, ০১:৫১ AM
পদ্মা সেতু

পদ্মা সেতু © ফাইল ছবি

পদ্মা সেতু দিয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার ঘরমুখো যাত্রীরা স্বস্তিতে ভোগান্তি ছাড়া ঈদ যাত্রা করছে। যাতায়াতে কোনো দুর্ভোগ না থাকায় এ বছরও বেশি সংখ্যক যাত্রী এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াত করছে। গত ১৮ ঘণ্টায় ৩২ হাজার ১৫৫টি যানবাহন পার হয়েছে। আর টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৭৬ হাজার ৩০০ টাকা।

পদ্মা সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, ঈদুল আযহার আগের দিনও পদ্মা সেতু টোল প্লাজায় গাড়ির কোনো চাপ নেই। স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। 

গত মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে দক্ষিণাঞ্চলগামী ২২ হাজার ৫৭৫টি যানবাহন পার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ১৯ হাজার ৫০০ টাকা। জাজিরা প্রান্ত দিয়ে ঢাকাগামী ৯ হাজার ৫৮০টি যানবাহন পার হয়েছে। টোল আদায় হয়েছে ১ কোটি ৩০ লাখ ৫৬ হাজার ৮০০ টাকা। 

পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দক্ষিণাঞ্চলগামী যানবাহনগুলো যাতে দ্রুত টোল পরিশোধ করে গন্তব্যে চলে যেতে পারে এজন্য মাওয়া পান্তে ৩টি মোটরসাইকেল বুথসহ ১০টি এবং জাজিরা প্রান্তে ২টি মোটরসাইকেল বুথসহ ৯টি বুথ খোলা  হয়েছে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬