বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ছাগলের হাট বসালেন যুবদল নেতা

২৬ মে ২০২৬, ০৮:৩৫ PM , আপডেট: ২৬ মে ২০২৬, ০৮:৩৮ PM
বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ছাগলের হাট

বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ছাগলের হাট © টিডিসি ফটো

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পলাশ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বসানো হয়েছে কোরবানীর ছাগলের হাট। প্রধান শিক্ষক আব্দুস সাত্তার বিদ্যালয়ে ছাগলের হাট বসানোর কথা স্বীকার করে বলেন, বিএনপির নেতারা ছাগলের হাট বসিয়েছে।

বিদ্যালয়ে ছাগলের হাট বসায় অভিভাবক মহলে ক্ষোভ বিরাজ করেছে। 

মঙ্গলবার (২৬ মে) বিকালে পলাশ বালিকা উচ্চ বিদ্যালয়ে দেখা গেছে, প্রধান ফটক খুলে বেচাকেনা হচ্ছে ছাগল। বৃষ্টি হওয়ায় মানুষ ও ছাগলের খুঁড়ে ঘাসগুলো কাঁদায় ডুবে গেছে। ছাগলের বিষ্ঠা ছড়িয়ে রয়েছে পুরো মাঠ জুড়ে। 

মাঠে আসা ক্রেতা বিক্রেতারা জানান, যুবদলের নেতা শফিক বিদ্যালয়ের মাঠে ছাগলের হাট বসিয়েছে। 

ছাগল কিনতে আসা কবির জানান, পলাশতলী বাজারে গিয়ে ছাগলের হাট খোঁজে পাইনি। বাজারের লোকজন বললো পলাশ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বসানো হয়েছে ছাগলের হাট। বিদ্যালয়ে ছাগলের হাট বসানো ঠিক হয়নি। যে ভবে মাঠ নষ্ট হয়েছে, একমাসেরও মাঠ থেকে দুর্গন্ধ দূর হবে না। 

বিষয়টি নিয়ে ইজারাদারের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মোবাইলে জানান, তিনি বিদ্যালয়ের অফিস কক্ষের দরজা বন্ধ করে বসে এসএসসির খাতা দেখছেন। বিদ্যালয় মাঠে কোরবানীর হাট কেমনে বসানো হলো জানতে চাইলে তিনি বলেন, বিএনপির নেতারা বসিয়েছে। 

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান জানান, বিদ্যালয় মাঠে সাত্তার মোবাইলে হাট বিষয়টি আমার নলেজে নাই। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬