বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ছেলের, হাসপাতালে ভর্তি মা

২৬ মে ২০২৬, ০৮:০২ PM
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাবনা

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাবনা © টিডিসি ফটো

ঝড়ে ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ৭ বছরের শিশু হাসান মারা গেছে। আর তাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছে তার মা সালমা খাতুন (৩৪)।

মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টার দিকে পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত হাসান হোগলবাড়িয়া গ্রামের শাহীনুর রহমানের ছেলে এবং আহত সালমা, শাহীনের স্ত্রী। 

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল  অফিসার (আরএমও) ডা. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরের দিকে ঝড় এবং বৃষ্টিপাতের ফলে শাহীনুর রহমানের বাড়ির বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। সকাল ১১টার দিকে হাসান ছিঁড়ে থাকা তারে হাত দিলে বিদ্যুতায়িত হয়। এ সময় হাসানের মা সালমা খাতুন ছেলেকে বাঁচাতে গেলে তিনিও গুরুতর আহত হন। 

স্থানীয়রা তাদের দু'জনকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু হাসানকে মৃত ঘোষণা করেন।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হুমায়ুন কবীর জানান, গুরুতর আহত সালমা খাতুনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। আর ছেলে হাসানকে হাসপাতালে আনার আগেই মারা যায়।

পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসে কি মেধার সংকট নাকি প্রক্রিয়ার সীমাবদ্ধতায় পদ শূন্য?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬