মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

২৬ মে ২০২৬, ০৭:৩৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভোলার চরফ্যাশনে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সজিব (২৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের আলম মৎস্যঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত সজিব উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সামছল হকের ছেলে। তিনি আলম ঘাট এলাকার একজন পেশাদার জেলে ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালেও মেঘনা নদীতে মাছ ধরতে যান সজিব। সকালের দিকে হঠাৎ আকাশ কালো হয়ে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বিকট শব্দে বজ্রপাত হলে সজিব ঘটনাস্থলেই গুরুতর আহত হন। এ সময় নৌকায় থাকা অন্য জেলেরা তাকে উদ্ধার করে দ্রুত চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই আলাউদ্দিন বলেন, কয়েক বছর আগে সজিব বিয়ে করেন। তাঁর স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। অনাগত সন্তানের মুখ দেখার আগেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে পুরো পরিবারটি এখন দিশেহারা। সজিবের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে আলম ঘাট ও হাজারীগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শফিকুল ইসলাম বলেন, বজ্রপাতের শিকার ওই জেলেকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, মেঘনা নদীতে বজ্রপাতে এক জেলের মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন। মরদেহটি হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসে কি মেধার সংকট নাকি প্রক্রিয়ার সীমাবদ্ধতায় পদ শূন্য?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬