পুকুরে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

২৬ মে ২০২৬, ০৭:১৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দায় পুকুরের পানিতে পড়ে আবু তালহা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের গারামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের আব্দুল করিমের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পরিবারের সবার অজান্তে ও চোখের আড়ালে বাড়ির পাশে থাকা পুকুরের পাড়ে চলে যায় শিশু আবু তালহা। একপর্যায়ে সে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাকে ঘরে বা আঙিনায় না দেখে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ সন্ধান করার পর পুকুরের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, পুকুরের পানিতে ভাসতে দেখে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ ঘোষ তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। খবর পাওয়ার পরপরই বিষয়টি খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলনের ডাক
  • ১৫ অক্টোবর ২০২৬
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ শিশুর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬