ভোলার ১৪ গ্রামে ঈদ আগামীকাল

২৬ মে ২০২৬, ০৩:৪৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন ভোলার ১৪টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ। প্রতি বছরের ধারাবাহিকতায় শরীয়তপুরের সুরেশ্বরী দরবার শরীফ ও চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা এবারও আগাম ঈদ পালনের প্রস্তুতি নিয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) সকালে দরবার শরীফ দুটির অনুসারীরা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ভোলার সদর, বোরহানউদ্দিন, দৌলতখান, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার ১৪টি গ্রামে ছড়িয়ে রয়েছেন এসব অনুসারী। এর মধ্যে সবচেয়ে বেশি অনুসারী রয়েছে বোরহানউদ্দিন উপজেলার টবগী ও মুলাইপত্তন গ্রামে। শুধু এ দুই গ্রামেই প্রায় ৩ হাজার অনুসারী বসবাস করেন।

বোরহানউদ্দিন উপজেলার টবগী গ্রামের বাসিন্দা ও সুরেশ্বরী দরবার শরীফের অনুসারী মো. সুমন মিয়া জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার সকাল সাড়ে ৯টায় গ্রামের পঞ্চায়েত বাড়ির দরজায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নামাজ শেষে পশু কোরবানি দেওয়া হবে।

একই উপজেলার মুলাইপত্তন গ্রামের আমিন মিয়া চৌকিদার বাড়ি দরজা জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন বলেন, “প্রতি বছরের মতো এবারও আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা পালন করছি। ঈদের নামাজ শেষে কোরবানি দেওয়া হবে।”

অনুসারীরা জানান, বিশ্বের মুসলমানদের একই দিনে ঈদ পালন করা উচিত বলে তারা মনে করেন। এতে বিশ্ব মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলেও তাদের বিশ্বাস।

উল্লেখ্য, এর আগে একই অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদুল ফিতরও পালন করেছেন। এবারও তারা একই নিয়ম অনুসরণ করে ঈদুল আজহা উদযাপন করতে যাচ্ছেন।

পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসে কি মেধার সংকট নাকি প্রক্রিয়ার সীমাবদ্ধতায় পদ শূন্য?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬