কোরবানির গরু কিনে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেলো স্বেচ্ছাসেবকদল নেতার

২৬ মে ২০২৬, ০৩:২২ PM
মো. নাছির উদ্দীন (৪৫)

মো. নাছির উদ্দীন (৪৫) © সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মো. নাছির উদ্দীন (৪৫)। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির গরু কিনে আনন্দভরা মনে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু সেই আনন্দযাত্রাই শেষ হয়ে যায় মহাসড়কের এক দুর্ঘটনায়।

সোমবার (২৫ মে) উপজেলার ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের পাইলন ইন্ডাস্ট্রিজের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাকা রাস্তার মাথা এলাকায় ড্রিম স্টিল রি-রোলিং মিলস মাঠে বসা পশুর হাট থেকে একটি গরু কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন নাছির উদ্দীন।

এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

নিহত নাছির উদ্দীন উপজেলার ওভারব্রিজ ফকিরহাট এলাকার পশ্চিমে কালাগাজির বাড়ির বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে। তিনি স্থানীয়ভাবে পরিচিত ও সক্রিয় একজন ব্যক্তি ছিলেন এবং সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

তার অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই মহাসড়কে কিছু সময়ের জন্য আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলেও নাছির উদ্দীনকে আর বাঁচানো সম্ভব হয়নি। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও মহাসড়কে বেপরোয়া যান চলাচল ও নিরাপত্তাহীনতার বিষয়টি সামনে নিয়ে এসেছে। ঈদের আগে এমন মৃত্যু এলাকাবাসীর জন্য গভীর শোক ও বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবা…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950