মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

২৬ মে ২০২৬, ১১:১২ AM
বজ্রপাতের দৃশ্য

বজ্রপাতের দৃশ্য © সংগৃহীত

লক্ষ্মীপুরে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে ইব্রাহিম মেলকার ওরফে ইবু (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) বিকেলে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামের মনপুরা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম চর আলী হাসান গ্রামের করিম মেলকারের ছেলে ও পেশায় কৃষক। স্থানীয় সূত্র জানায়, দুপুরের পর থেকে জেলায় প্রচুর বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাত হয়। ইব্রাহিমের গরু মাঠে ছিল। ঘটনার সময় তিনি গরু আনতে মাঠে যান। গরুর খুঁটি উঠানোর সময় বজ্রপাতে তিনি আঘাতপ্রাপ্ত হন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

চররমনী মোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আব্দুর রহমান স্বপন বলেন, ইব্রাহিম ভালোমানুষ ছিলেন। তিনি বজ্রপাতে মারা গেছেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬