কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণ, প্রাণ হারালেন দুজন

২৬ মে ২০২৬, ১০:৪৯ AM , আপডেট: ২৬ মে ২০২৬, ১১:০৪ AM
জামালপুর

জামালপুর © সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কোরবানির পশুর হাটে বেপরোয়া মহিষের আক্রমণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। মঙ্গলবার (২৬ মে) বিষয়টি নিশ্চিত করেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

এর আগে, রোববার (২৪ মে) উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজন ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পথে এবং অপরজন ২৫ মে রাতে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে মহিষের আক্রমণে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো দুইজনে।

নিহতরা হলেন- সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মজিবুর রহমান এবং রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের রুহুল আমিন।

জাতীয় রোভার মুটের জন্য কলেজ থেকে দলের নাম পাঠানোর সময়সীমা ঘ…
  • ১৪ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি
  • ১৪ অক্টোবর ২০২৬
বগুড়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হতে পারে ৯ বিভাগ নিয়ে, সম…
  • ১৪ অক্টোবর ২০২৬
আইএফআইসি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬
বিধি না মেনে জালিয়াতি করে মাদ্রাসায় ১১ শিক্ষক-কর্মচারী নিয়ো…
  • ১৪ অক্টোবর ২০২৬
বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রাণ গেল প্রবাস ফেরত ছেলের
  • ১৪ অক্টোবর ২০২৬