কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি

সড়ক দুর্ঘটনায় বাবা-মায়ের সঙ্গে ঝরে গেলো ছোট্ট আয়ানের প্রাণও

২৫ মে ২০২৬, ১০:৪৪ PM
সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত © সংগৃহীত ও সম্পাদিত

আর মাত্র কয়েকদিন বাকি ঈদের। তাই হয়ত বাবার সঙ্গে বাইকে চড়ে কুরবানির হাটে যাওয়ার জেদ করেছে ছোট্ট আয়ান। আবার হয়ত মাকেও সাথে নিতে চায় সে। সন্তানের আবদার মেটাতে মনির হোসেন স্ত্রী-সন্তান দুজনকে নিয়েই রওনা হয়েছেন নিশ্চয়ই। কিন্তু এটাই যে ছোট্ট পরিবারটির শেষ যাত্রা, কে জানতো?

সোমবার (২৫ মে) সন্ধ্যায় কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের অলওয়েদার সড়কে চালবোঝাই পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক পরিবারের তিনজনই মারা গেছেন।

‎নিহতরা হলেন, মিঠামইন উপজেলা সদরের মহিষারকান্দি গ্রামের মনির হোসেন (৩৭), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) ও তাদের ছেলে সন্তান মুহাম্মদ আয়ান (১০)। জানা গেছে, মনির হোসেন কিশোরগঞ্জ শহরে দুটি কোচিং সেন্টার পরিচালনা করতেন।

মিঠামইন সদর ইউনিয়নের কামালপুর গ্রামের বাসিন্দা মো. রোকন উদ্দিন জানান, আজ সন্ধ্যায় অষ্টগ্রামের দিক থেকে একই মোটরসাইকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে মিঠামইনে যাচ্ছিলেন মনির হোসেন। এসময় বিপরীত দিক থেকে আসা চালবোঝাই পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরে পিকআপটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা চালককে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি জব্দ করে ও চালককে থানায় নিয়ে আসে। 

‎অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপটি আটক করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ চালককে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ফাইল সই না করায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাকে ডিজিএফআইয়ে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে শাহরিয়া…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর জব ফেয়ারে চাকরির সুযোগ পেলেন ৭০০ শিক্ষার্থী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9