মাছ চুরির ঘটনায় প্রতিবেশীর সঙ্গে মারামারি

সংঘর্ষের ২ মাস পর চলেই গেলেন কলেজছাত্র মীর

২৫ মে ২০২৬, ১০:০৫ PM
কলেজছাত্র রায়হান মীর

কলেজছাত্র রায়হান মীর © টিডিসি ফটো

পুকুরে মাছ চুরি হওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে মারামারিতে গুরুতর আহত হওয়া এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ‎সোমবার (২৫ মে) ভোর রাতে ‎ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

জানা গেছে, মৃত রায়হান মীর ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজ্জাক মীরের ছেলে। আহত হওয়ার পর দুই মাস ১২ দিন চিকিৎসাধীন থেকে মৃত্যুর কোলে ঢলে পড়েন রায়হান। 

‎পরিবার জানিয়েছে, চলতি বছরের ৩ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির পুকুরে মাছ চুরির ঘটনাকে কেন্দ্র করে নিহত রায়হান মীরের পরিবারের সঙ্গে একই বাড়ির মোক্তার মীরের ছেলে আলামিন মীর এবং জয়নাল মীরের ছেলে আরিফসহ তাদের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
‎
‎সংঘর্ষে গুরুতর আহত হন ২৫ বছর বয়সি রায়হান মীর। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। ঢাকার বিভিন্ন হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পরও অবস্থার উন্নতি না হওয়ায় পরিবার তাকে বাড়িতে নিয়ে আসে। দীর্ঘ দুই মাস ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার ভোরে রায়হান মীর শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পরিবার ও স্বজনরা ভেঙে পড়েছে। এ ঘটনায় দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করা হয়েছে।
‎
‎এদিকে রায়হান মীরের মৃত্যুর পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যাওয়ায় এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
‎
‎দক্ষিণ আইচা থানার (ওসি) আহসান কবির বলেন, ঘটনার পর পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬