সীতাকুণ্ডে পৃথক ঘটনায় স্কুলছাত্রসহ দুজনের লাশ উদ্ধার

মরদেহ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

মরদেহ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা © টিডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পৃথক দুই ঘটনায় এক বৃদ্ধ নিহত এবং সমুদ্রে নিখোঁজ এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ মে) রাতে থেকে রবিবার সকাল পর্যন্ত উপজেলার জঙ্গল সলিমপুর ও গুলিয়াখালী সমুদ্রসৈকতে এসব ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ৫ নম্বর ছিন্নমূল সমাজ এলাকায় ছেলে মোহাম্মদ আব্দুল্লাহর ছুরিকাঘাতে বাবা নুরু উল্লাহ (৬৫) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নুরু উল্লাহর বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায় হলেও দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে জঙ্গল সলিমপুর এলাকায় বসবাস করছিলেন। স্থানীয়দের দাবি, বাবা-ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত ছেলে আব্দুল্লাহকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অন্যদিকে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে গুলিয়াখালী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মো. রিফাত শেখ (১৬) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়। সে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার মোহাম্মদ খায়রুল শেখের ছেলে এবং গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সহপাঠীদের নিয়ে কুমিল্লা থেকে বেড়াতে এসে রিফাতসহ পাঁচজন সমুদ্রে গোসল করতে নামে। একপর্যায়ে স্রোতের টানে তারা পানিতে তলিয়ে যেতে থাকলে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে চারজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও রিফাত নিখোঁজ হয়।

খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। পরে অন্ধকার নেমে আসায় অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়। রবিবার বেলা ১১টার দিকে আগ্রাবাদ থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল গুলিয়াখালী সমুদ্র সৈকত সংলগ্ন খাল থেকে রিফাতের মরদেহ উদ্ধার করে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেন জানান, প্রায় ১৫ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থা চলমান।

জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে নতুন ল্যাব উদ্বোধন করলেন…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফোনালাপ করছিলেন নিপুন, বাইরে যেতে বললেন স্পিকার
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের এমডি-সিইওর নিয়োগ বাতিল
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসানের পদত্যাগ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাশেদকে বিজয়ী ঘোষণা করে ঢাবির চিঠি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি ক্যাম্পাসে ধারাবাহিকভাবে চুরি-ছিনতাই, নিরাপত্তা নিয়ে…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬