রাজধানীর ব্রাইট স্কুলে বিক্ষোভ ঠেকাতে অ্যাকশনে পুলিশ

২১ মে ২০২৬, ০৪:৪৭ PM
ব্রাইট স্কুলে বিক্ষোভ ঠেকাতে অ্যাকশনে পুলিশ

ব্রাইট স্কুলে বিক্ষোভ ঠেকাতে অ্যাকশনে পুলিশ © ভিডিও থেকে নেওয়া

রাজধানীর ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের অপমানে সাকিবুন নাহার নামে দশম শ্রেণির এক ছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাসুদ হাসান লিটনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে সহপাঠী ও শিক্ষার্থীরা। এদিকে বিক্ষোভ ঠেকাতে অ্যাকশনে যাচ্ছে পুলিশ। 

বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করেন তারা। শিক্ষার্থীদের হাতে ‘আমার বোনকে মারলি কেন?’, ‘হত্যার বিচার চাই, লিটনের বিচার চাই, এক দফা এক দাবি’, ‘আমার বোন সাবিকুন হত্যার বিচার চাই, লিটনের বিচার চাই’ স্লোগান সম্বলিত প্ল্যা-কার্ড দেখা যায়। 

শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের ওপর মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল লিটন।
 
তাদের অভিযোগ, গত বুধবার (২০ মে) ১০ম শ্রেণির ছাত্রী সাবিকুন নাহার ও তার অভিভাবককে অপমান করা হয়। এছাড়া পুরো স্কুলে কান ধরিয়ে সাবিকুন নাহারকে ঘোরানো হয় বলেও দাবি করেন তারা। অপমান সহ্য করতে না পেরে বাড়ি ফিরে সে আত্মহত্যা করে বলে অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের। 

এদিকে আজ সকালে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে তাতে বাধা দেন চেয়ারম্যান লিটন। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের অপমান করা ও ইভটিজিংয়ের অভিযোগও তুলেছেন আন্দোলনকারীরা।
 
কদমতলী থানা পুলিশ জানায়, শিক্ষার্থীরা অভিযোগ করছে, তাদের সহপাঠী সাবিকুন নাহার স্কুলের চাপ ও দুর্ব্যবহারের কারণে আত্মহত্যা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ স্কুল ক্যাম্পাসে অবস্থান নিয়েছে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬