রাজধানীতে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা

১৯ মে ২০২৬, ০৪:০২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর পল্লবীতে মোছা. লামিসা (৭) নামে এক শিশুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার দিকে পল্লবী সেকশন-১১-এর ব্লক বি এলাকার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী সোহেল রানার (৩২) স্ত্রীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পাশের ফ্ল্যাটের সোহেল শিশুটিকে গলা কেটে তার খাটের নিচে রাখে। তার আগে শিশুটিকে খুঁজে না পেয়ে সেই ঘরে তল্লাশি করে তারা। এক পর্যায়ে শিশুটির মস্তকহীন দেহ পাওয়া যায়। পরে বাসাটির বাথরুমে রাখা একটি বালটিতে শিশুটির কাটা মাথা পাওয়া যায়। ঘটনাস্থলে পল্লবী থানা পুলিশ, সিআইডি, এসবিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছে বলে জানা গেছে। 

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিরপুর বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার বলেন, সকাল আনুমানিক ৯টার দিকে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল (৩২) শিশুটিকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সোহেলকে পাওয়া যায়নি। তার স্ত্রীকে আটক করা হয়েছে।

সোহেলকে গ্রেপ্তারে অভিযান চলছে জানিয়ে মোস্তাক সরকার বলেন, সোহেলকে গ্রেপ্তার করতে পারলে বিস্তারিত জানা যাবে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলমান আছে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬