সাবেক কেন্দ্রীয় নেতাসহ নিষিদ্ধ ছাত্রলীগের তিনজনকে গ্রেফতার

২০ মে ২০২৬, ০২:৫০ PM
গ্রেপ্তার ৩ জন

গ্রেপ্তার ৩ জন © সংগৃহীত

রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।
 
গ্রেফতারকৃতরা হলো- ১। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি শিপন সেওজাল (৪৩) ২। ছাত্রলীগ কর্মী মিজানুর রহমান ওরফে নিহাজ খান (৩৭) ও ৩। রায়হান আলী (২৪)। এসময় তাদের হেফাজত হতে দুইটি ব্যানার উদ্ধার করা হয়।

বুধবার (২০ মে) সকাল আনুমানিক ৬ টা ৪০ মিনিট তুরাগ থানাধীন ১৫নং সেক্টর এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

তুরাগ থানা সূত্রে জানা যায়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানাধীন ১৫নং সেক্টর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তুরাগ থানার একটি টিম। অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুইটি ব্যানারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসায় জানা যায়, গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের নির্দেশে দেশের আইন-শৃঙ্খলা বিনষ্ট করতে এবং বড় ধরনের অঘটন ঘটানোর উদ্দেশ্যে জড়ো হয়েছিল এবং নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দেওয়ার চেষ্টা করছিল।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ক্রিকেটার নাঈমকে হেনস্থার ঘটনায় এবার ওসি প্রত্যাহার
  • ১৪ জুন ২০২৬
দুপুরের মধ্যে যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৪ জুন ২০২৬
ব্রাজিল তারকাদের দল থেকে তারকা দল কবে হবে?
  • ১৪ জুন ২০২৬
আনচেলত্তি-ভিনিসিয়াসের কথায় কি শান্ত হবে ব্রাজিলিয়ান সমর্থকর…
  • ১৪ জুন ২০২৬
ব্রাজিলের বিপক্ষে ড্র এর পর যা বললেন হাকিমি
  • ১৪ জুন ২০২৬
লাতিন পরাশক্তিদের শুরুতেই হোঁচট, আর্জেন্টিনা কি পারবে চাপ স…
  • ১৪ জুন ২০২৬
×