প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক তায়কোয়ান্দো রেফারি কোর্সে রাবি কর্মকর্তা চঞ্চল

১৯ মে ২০২৬, ০৩:৪২ PM
কামরুজ্জামান চঞ্চল, মরিয়ম ও পুলক

কামরুজ্জামান চঞ্চল, মরিয়ম ও পুলক © টিডিসি

প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ার্ল্ড তায়কোয়ান্দো (ডব্লিউটি) আয়োজিত ১৪০তম খিরোগি আন্তর্জাতিক রেফারি ট্রেনিং কোর্সে অংশ নিতে তুরস্কের ইস্তাম্বুল যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শারীরিক শিক্ষা ও শরীরচর্চা বিভাগের ডেপুটি ডিরেক্টর, আন্তর্জাতিক তায়কোয়ান্দো মাস্টার ও বাংলাদেশ জাতীয় দলের কোচ কামরুজ্জামান চঞ্চল।

তুরস্ক তায়কোয়ান্দো ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওয়ার্ল্ড তায়কোয়ান্দোর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে আগামী ২২ মে থেকে ২৫ মে পর্যন্ত যেখানে বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ রেফারিরা অংশগ্রহণ করবে।

কামরুজ্জামান চঞ্চল ব্ল্যাক বেল্ট (৫ম ড্যান) অর্জনকারী এবং বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় তায়কোয়ান্দোর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার সঙ্গে বাংলাদেশ থেকে আরও অংশ নিচ্ছেন বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সদস্য মরিয়ম (৩য় ড্যান) ও পুলক (৪র্থ ড্যান)।

প্রথমবারের মতো বাংলাদেশ থেকে এই কোর্সে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে কামরুজ্জামান চঞ্চল বলেন, ‘বাংলাদেশ থেকে প্রথমবারের মতো এই আন্তর্জাতিক কোর্সে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। সফলভাবে অংশগ্রহণ করতে পারি, সেজন্য সবার দোয়া কামনা করছি। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের তায়কোয়ান্দোকে আরও ভালোভাবে তুলে ধরতে চাই এবং ভবিষ্যতে আন্তর্জাতিক রেফারিংয়ে আরও সুযোগ তৈরি করতে চাই।’

উল্লেখ্য, ওয়ার্ল্ড তায়কোয়ান্দো পরিচালিত এই আন্তর্জাতিক রেফারি কোর্সটি বিশ্বব্যাপী অন্যতম মর্যাদাপূর্ণ প্রশিক্ষণ ও সার্টিফিকেশন কর্মসূচি হিসেবে পরিচিত। কোর্সটিতে অংশগ্রহণকারী রেফারিদের সর্বশেষ আন্তর্জাতিক নিয়ম, ম্যাচ পরিচালনা কৌশল, নিরপেক্ষতা ও খেলোয়াড়দের নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

২০৩০ সালের মধ্যে ১ লাখ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল ভক্সওয়াগন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
যেসব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, জেনে নিন এ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রিয়াল মাদ্রিদসহ টিভিতে আজকের খেলা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.এড ও বি.এম.এডের পরীক্ষার রুটিন প্র…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বেকার যুবক-যুবতীদের ঋণ দিচ্ছে সরকার, মানতে হবে যে শর্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাবি ছাত্রীর সঙ্গে মাভাবিপ্রবি শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ফ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬