স্ত্রীর পরকীয়ার জেরে ফেসবুকে স্ট্যাটাস ব্যবসায়ীর, অতঃপর...

১৫ মে ২০২৬, ০৭:৫৮ PM
রাহুল দেব

রাহুল দেব © সংগৃহীত

বগুড়ায় স্ত্রীর পরকীয়া ও অন্যত্র বিয়ের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন রাহুল যাদব (৩২) নামে এক ব্যবসায়ী। বৃহস্পতিবার (১৪মে) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাহুল যাদব বগুড়া শহরের নামাজগড় ডালপট্টি এলাকার নিরঞ্জন গোয়ালার একমাত্র ছেলে। তিনি দেশে বিভিন্ন ভোগ্যপণ্যের ডাল আমদানির ব্যবসা করতেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে রাহুল যাদবের স্ত্রী পরকীয়ায় জড়িয়ে আট বছরের মেয়েকে রেখে অন্য এক যুবককে বিয়ে করেন। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

বৃহস্পতিবার সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে আত্মহত্যার ইঙ্গিত দিয়ে একটি স্ট্যাটাস দেন রাহুল। পরে দুপুর ২টার দিকে নিজ বাড়িতে বিষাক্ত ট্যাবলেট সেবন করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল সাদিক বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ: বগুড়া
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950