মেহেরপুরে ট্রান্সফরমার চোর চক্রের সদস্য আটক

১০ মে ২০২৬, ০১:৩৬ PM
আটক উজ্জ্বল মালিথা

আটক উজ্জ্বল মালিথা © সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ক্যাম্প পুলিশের অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায়।

শনিবার (৯ মে) দিবাগত গভীর রাতে বামন্দী পশুহাট মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রেফায়েতপুর ইউনিয়নের লক্ষ্মীখোলা গ্রামের কালু মালিথার ছেলে উজ্জ্বল মালিথা (৪৮)।

পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটিতে স্থাপিত ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়ে যায়। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটে। একাধিক অভিযোগের ভিত্তিতে ট্রান্সফরমার চোরচক্রকে শনাক্ত ও আটকে মাঠে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে বামন্দী পশুহাট মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বামন্দী ক্যাম্প পুলিশ। অভিযানের সময় উজ্জ্বল মালিথাকে আটক করা হলেও তার সহযোগী আরও কয়েকজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ জানায়, আটক উজ্জ্বল প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরচক্রের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। পলাতক সদস্যদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, আটককৃতের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। রবিবার তাকে মেহেরপুর আদালতে পাঠানো হবে। পাশাপাশি ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9