ঝালকাঠিতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১০ মে ২০২৬, ১০:২৩ AM
রাজাপুর প্রেসক্লাবের সামনে সাংবাদিক ও এলাকাবাসীর মানববন্ধন

রাজাপুর প্রেসক্লাবের সামনে সাংবাদিক ও এলাকাবাসীর মানববন্ধন © টিডিসি

ঝালকাঠির রাজাপুর উপজেলায় সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকরা। শনিবার (৯ মে) রাজাপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, হামলার চার দিন পার হলেও এখনো আসামিদের গ্রেপ্তার করা হয়নি। একজন পেশাদার সাংবাদিকের ওপর নৃশংস হামলা কেবল ব্যক্তির ওপর নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

এ সময় বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার, ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আল আমিন তালুকদার, সদস্যসচিব অলোক সাহা, রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান, রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক অহিদ সাইফুল ও রাজাপুর সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেল চারটার দিকে রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় সন্ত্রাসীরা দৈনিক দেশ রূপান্তর ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি এবং ঝালকাঠি প্রেসক্লাবের সদস্য মঈনুল হক লিপুকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় রাজাপুর থানায় হত্যা চেষ্টা মামলা করা হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ‘ঘটনার পরপরই আমরা অভিযান শুরু করেছি। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬