বয়স বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে পদযাত্রা, পুলিশের বাধা

০৮ মে ২০২৬, ০৭:৩০ PM
শাহবাগে বয়স বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে পদযাত্রায় পুলিশের বাধা

শাহবাগে বয়স বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে পদযাত্রায় পুলিশের বাধা © সংগৃহীত

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাওয়া চাকরিপ্রত্যাশীদের পদযাত্রা রাজধানীর শাহবাগ মোড়ে আটকে দিয়েছে পুলিশ।

শুক্রবার (৮ মে) বিকাল সাড়ে ৫টার দিকে পদযাত্রাটি আটকে দেওয়া হয়। এর আগে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে চাকরিপ্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে মানববন্ধন করেন।

আন্দোলনকারী শরিফুল ইসলাম শুভ বলেন, ‘আমরা দাবি জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদযাত্রা শুরু করি। পুলিশ শাহবাগে আমাদের বাধা দিয়েছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি জানাতে চাই।’

বাধা পেয়ে প্রায় ৩০ জন চাকরিপ্রত্যাশী শাহবাগ মোড়ের পাশে অবস্থান নেন।

ধানমন্ডি ২৭ থেকে শেখ হাসিনার উপ-প্রেস সচিবকে আটক করল ছাত্রদল
  • ২৬ নভেম্বর ২০২৬
যুবদল কর্মীর আশ্রয়ে ভারত ফেরত ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্র…
  • ২৬ নভেম্বর ২০২৬
সরকারি মেডিকেলে ২৭০ আসন বাড়ল, তালিকায় সদ্য অনুমোদন পাওয়া সর…
  • ২৬ নভেম্বর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ সিভিল জজের সবচেয়ে বেশি ঢাবির, বাকি ২১ বি…
  • ২৬ নভেম্বর ২০২৬
তরুণীর সঙ্গে এমপির পিএস ও ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইর…
  • ২৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ, ১০ হাজার কোটি টাকাই ফেরত যাচ্…
  • ২৫ নভেম্বর ২০২৬