মহাসড়কে ব্যারিকেড দিয়ে এক ট্রাক কোরবানির গরু লুট

০৭ মে ২০২৬, ০৯:৩৫ PM
গরুগুলো লুট করে ট্রাক ফেলে যায় ডাকাতদল

গরুগুলো লুট করে ট্রাক ফেলে যায় ডাকাতদল © সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম সড়াসড়কের চৌদ্দগ্রামে ব্যারিকেড দিয়ে কোরবানির ১০টি গরু লুট করার ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের হামলায় চালক ও তার সহকারী গুরুতর আহত হন।

বৃহস্পতিবার (৭ মে) ভোরে মহাসড়কের উপজেলার বালুজুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আজ সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বুধবার (৬ মে) রাজশাহীর চারঘাট বাজার থেকে ১০টি গরুবোঝাই একটি ট্রাক চট্টগ্রামের মদিনা ঘাটের উদ্দেশে রওয়ানা করে। বৃহস্পতিবার ভোরে চৌদ্দগ্রামের বালুজুড়ি এলাকায় পৌঁছালে ৮-১০ জন ডাকাত ট্রাকটি ব্যারিকেড দিয়ে চালক আকরাম হোসেনকে কুপিয়ে আহত করে ট্রাকের নিয়ন্ত্রণে নেয়।

পরে ডাকাতদল ট্রাকটি উপজেলার চৌদ্দগ্রাম-লাকসাম আঞ্চলিক সড়কের ফেলনা মোল্লাবাড়ির সামনে নিয়ে যায়। পরে তাদের একটি পিকআপে ১০টি গরু নিয়ে চালক আকরাম হোসেন ও তার সহকারী দেলোয়ার হোসেনকে গাছের সঙ্গে বেঁধে রেখে চলে যায়।

এ অবস্থায় তাদের দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গরুর মালিক মো. রফিক বলেন, ‌‘বুধবার দুপুরে রাজশাহীর চারঘাট বাজার থেকে ১৩ লাখ টাকা মূল্যের ১০টি বিভিন্ন জাতের গরু নিয়ে চট্টগ্রামের উদ্দেশে চালক আকরাম হোসেন রওয়ানা করেন। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে বিক্রির উদ্দেশ্যে গরুগুলো চট্টগ্রাম হাটে নেওয়া হচ্ছিল। ডাকাতদল মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে চালক ও হেলপারকে কুপিয়ে আহত করে গরুগুলো নিয়ে যায়।’

এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, গরুর মালিক খবর পেয়ে থানায় উপস্থিত হয়েছেন। ট্রাকচালক ও হেলপারকে সন্দেহ করায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ট্যাগ: কোরবানি
যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950