রাজবাড়ীতে ধলতা নিষিদ্ধ করায় পেঁয়াজ ক্রয় বন্ধ, বিপাকে কৃষক

০৬ মে ২০২৬, ০৩:০৩ PM , আপডেট: ০৬ মে ২০২৬, ০৩:০৫ PM
বন্ধ পেঁয়াজ কেনার আড়ত

বন্ধ পেঁয়াজ কেনার আড়ত © টিডিসি

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া বাজারসহ জেলার বিভিন্ন হাট-বাজারে পেঁয়াজ ক্রয়ে ধলতা নিষিদ্ধ করায় পেঁয়াজ বিক্র বন্ধ। সাপ্তাহিক হাটের দিন এলাকার কৃষককেরা তাদের ক্ষেতের পেঁয়াজ বিক্রয়ের জন্য আনলে কোন ধলতা না পেয়ে পেঁয়াজ ক্রয় বন্ধ করেছেন ব্যবসায়ীরা। এতে হয়রানির শিকার হয়েছেন কৃষকরা।

বুধবার (৬ মে) সকালে সরেজমিনে দেখা যায়, জেলার কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে জেলার বিভিন্ন উপজেলার সাধারণ কৃষকেরা দূরদুরান্ত থেকে তাদের কষ্টের ফসল পেঁয়াজ নিয়ে এসেছেন। হাটে এসে দেখেন কোনো ব্যবসায়ী বাজারে নেই। তাই বাধ্য হয়ে আবার পেঁয়াজ বাড়িতে ফিরে নিয়ে যেতে হয়। এতে কৃষকেরা হয়রানি ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।

বাজার থেকে পেঁয়াজ ফেরত নেওয়ার সময় কৃষকেরা জানান, দীর্ঘদিন ধরে কৃষকদের কাছ থেকে প্রতিমণে ব্যবসায়ীরা ২ থেকে ৪ কেজি পর্যন্ত কৃষিপণ্য ধলতা নিয়ে ক্রয় করতেন। প্রশাসনের হস্তক্ষেপে এ অবৈধ পন্থা বন্ধ হয়ে গেলে বাজারের আড়তদারেরা ও পাইকারি ব্যবসায়ীরা পেঁয়াজ ক্রয় বন্ধ করে দেয় বলে অভিযোগ উঠেছে।

বিক্রেতার দাবি ধলতা নেওয়া বন্ধ হওয়া আড়তদারেরা পরিকল্পিতভাবে বাজার অচল করার চেষ্টা করছে। তারা আরও জানান, এটি অসাধু সিন্ডিকেটের মাধ্যমে কৌশল করা হয়েছে। যার কারণে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে কৃষকেরা।

সচেতন মহল জানান, এই ঘটনার সঙ্গে কিছু প্রভাবশালী ব্যবসায়ী ব্যক্তিরা ছাড়াও অনেকেই জড়িত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পেঁয়াজ বিক্রয় না করতে পেরে হতাশ কৃষকেরা।

এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন।

ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬