মেহেরপুরে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

০৬ মে ২০২৬, ০১:৪২ PM
বোমাসদৃশ বস্তু ও হুমকি দিয়ে লেখা চিরকুট

বোমাসদৃশ বস্তু ও হুমকি দিয়ে লেখা চিরকুট © টিডিসি

মেহেরপুরের গাংনী উপজেলায় একটি বাড়ির সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকি দিয়ে লেখা চিরকুট উদ্ধারকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার (৬ এপ্রিল) ভোরে তেঁতুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাঁটতে বের হয়ে সানোয়ার হোসেনের চাচাতো ভাই শামীম একটি কালো টেপে মোড়ানো সন্দেহজনক বস্তু দেখতে পান। বস্তুটির গায়ে লেখা ছিল, ‘হাত দিলেই ব্লাস্ট, ভালো থাকিস, বাই বাই’। পরে বিষয়টি তিনি সানোয়ার হোসেনকে জানালে তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে গাংনী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে। নিরাপত্তার স্বার্থে বস্তুটিকে পানিভর্তি একটি বালতিতে রাখা হয়েছে।

গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, উদ্ধারকৃত বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে স্থানীয়রা জানান, কয়েক দিন ধরেই একই এলাকায় এ ধরনের বোমাসদৃশ বস্তু ও হুমকি দিয়ে লেখা  চিরকুট রেখে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে গাংনী উপজেলার মটমোড়া ও তেঁতুলবাড়িয়া ইউনিয়নে এ ধরনের একাধিক ঘটনার খবর পাওয়া গেছে।

ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬